বেরোবি

ছাত্রদলের গণইফতারে অনুমতি ছাড়া প্রক্টরের গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যবহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৮ মার্চ ২০২৬

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল উদ্যোগে আয়োজিত গণ‌ইফতার মাহফিলে প্রশাসনের অনুমতি ছাড়া প্রক্টরের মাইক্রোবাস ও মেডিকেল সেন্টারের অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেল ৩টা থেকে ইফতার কার্যক্রমের জন্য গাড়ি ব্যবহার করতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, ‌‘এভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। আমি অফিসে আছি। আমার অনুমতি দিইনি। বিষয়টি দেখছি।’

বেরোবি পরিবহন পুলের পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা বলেন, ‘অ্যাম্বুলেন্স পরিবহন দপ্তরের অধীনে না। এটি মেডিকেল সেন্টারের অধীনে। অ্যাম্বুলেন্স আমরা দেখি না। আপনি ডা. শাহরিয়ারের কাছে জানতে পারেন।’

তবে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের অফিস প্রধান ডা. এ এম এম শাহরিয়ার বলেন, ‘আমিতো জানি না। এ বিষয়ে আমি অবগত নই। আমাকে এ বিষয়ে কিছু বলা হয়নি।’

বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন বলেন, ‘আমি জানি না, ছোট ভাইয়েরা জানে। তবেখোঁজ নিয়ে জানাচ্ছি।’

মো. আজিজুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।