যবিপ্রবির ভর্তি পরীক্ষা ৬ ও ৭ নভেম্বর


প্রকাশিত: ১২:৩০ পিএম, ২২ আগস্ট ২০১৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান ও ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬ রোববার ও ৭ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর শনিবার রাত ১২:০০ টার মধ্যে (যেকোন সময়) অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.just.edu.bd) আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.just.edu.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, বর্তমান ১৮টি বিভাগের সঙ্গে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আরো নতুন দুইটি বিভাগ চালু হচ্ছে। বিভাগ দুটি হচ্ছে- বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নাসিং সাইন্স বিভাগ।

মিলন রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।