যবিপ্রবিতে ল্যাব উদ্বোধন


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবদুস সাত্তার।

এর মধ্যে দিয়ে যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের বহু দিনের একটি আশা পূরণ হলো। ল্যাবটি গবেষণা ও প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে।

এদিকে, উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য একাত্তর’ ভাস্কর্যের সামনে ‘নাগলিঙ্গম’ ও ‘জাকারান্ডা’ নামে দুইটি বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. ইকবাল কবীর জাহীদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. নাসিম রেজা, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জাফিরুল ইসলাম, আইপিই বিভাগের চেয়ারম্যান এএইচ এম মুজাহিদুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা (ছাপনি) এর পরিচালক ড. মীর মোশাররফ হোসেন, যবিপ্রবির প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দীন পাটয়ারী প্রমুখ।

মিলন রহমান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।