কুবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি


প্রকাশিত: ১০:৩১ এএম, ২৩ অক্টোবর ২০১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৫ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত এ আবেদন করা যাবে।

উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ এর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ ও ৩ ডিসেম্বর। ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ, সময়সূচী, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd  (Help Line: 01557-330381/01557-330382) এ প্রকাশ করা হবে।

তবে এরআগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে। কুবির রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এসব তথ্য জানানো হয়েছে।
                                    
কামাল উদ্দিন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।