কুবির ছাত্রলীগ নেতা কারাগারে


প্রকাশিত: ১২:০০ পিএম, ২৫ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৯ম ব্যাচের এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় দায়েরকৃত মামলায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের প্রচার সম্পাদক ও অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের ছাত্র মাসুদ আলমকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার রাতে কবি নজরুল হলের সামনের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। পরে ওই ছাত্রীর মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

কুবি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর দুপুরে কুবির নওয়াব ফয়জুন্নেছা হলের সামনে ৯ম ব্যাচের এক ছাত্রীকে ছাত্রলীগ নেতা ছাত্র মাসুদ আলম যৌন হয়রানিসহ অকথ্য ভাষায় গালাগালি করে বলে ওই ছাত্রী থানায় লিখিত অভিযোগ করে। একই অভিযাগে ওই ছাত্রী এ ঘটনার বিচার চেয়ে প্রক্টরের নিকট লিখিত অভিযোগও করে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নজরুল ইসলাম জানান, ওই ছাত্রীর অভিযোগ সোমবার রাতে এফআইআর করার পর মাসুদকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।   
 
কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।