মাস্টার্সে ভর্তির মেধা তালিকা প্রকাশ বৃহস্পতিবার


প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৫ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর  থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উক্ত ফল জানতে বৃহস্পতিবার বিকেল ৪টায় যে কোনো  মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে nu<space>atmf<space>roll  লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়াও রাত ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions  অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে।

২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ক্লাস ১২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ থেকে শুরু হবে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।