জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ


প্রকাশিত: ১০:০৪ এএম, ০৭ মে ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে ইতোপূর্বে যে সকল প্রার্থী প্রাথমিক আবেদন করতে সক্ষম হয়নি সে সকল প্রার্থী ৮ মে বিকেল ৪টা থেকে ১৩ মে রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions থেকে জানা যাবে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।

আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।