দুবাইয়ে ওরাকলের ডেটা সেন্টারে হামলার দাবি আইআরজিসি’র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৩ এপ্রিল ২০২৬
ক্যালিফোর্নিয়ার রেডউড শোর্সে ওরাকলের হেডকোয়ার্টারে কোম্পানিটির লোগো/ ২০১১ সালের ২৫ মার্চে তোলা ছবি/ এএফপি

দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের একটি ডেটা সেন্টারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

তবে ডেটা সেন্টারে হামলার দাবি নাকচ করেছে দুবাই মিডিয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আমিরাতের কোনো ডেটা সেন্টারে হামলার খবর সঠিক নয়।

এর আগে বুধবার (২ এপ্রিল) বাহরাইনে অবস্থিত আমাজনের একটি ক্লাউড কম্পিউটিং সেন্টারেও হামলা চালানোর দাবি করে আইআরজিসি।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।