অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ


প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৪ মে ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ৭টি কলেজ বাদে) ২০১৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

এ বর্ষের লিখিত পরীক্ষা গত ১১ ফেব্রুয়ারি শেষ হওয়ার ৩ মাস পর ১৪ মে প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ১ লাখ ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯৮ হাজার ১২৪ জন উত্তীর্ণ হয়েছে।

পাসের হার শতকরা ৮১ দশমিক ৮। প্রকাশিত ফল SMS এর মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nuh4 Roll) লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd এবং www.nubd.info) থেকে জানা যাবে। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

মোঃ আমিনুল ইসলাম/এএম /পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।