অধ্যাপক কামরুজ্জামান বশেমুরকৃবি’র নতুন ডিন


প্রকাশিত: ১০:৩১ এএম, ০২ জুলাই ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম কামরুজ্জামান বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন হিসেবে সম্প্রতি যোগদান করেছেন।

তিনি ইতোপূর্বে একই অনুষদের প্রতিষ্ঠাতা ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রফেসর জামান বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্য, অর্থ কমিটির সদস্য, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য সচিব, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), সহযোগী পরিচালক (গবেষণা) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রফেসর জামান বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ম্যানেজমেন্ট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে ২০০৮ হতে কর্মরত আছেন।

তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের নির্বাচিত গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ও নির্বাহী সদস্য হিসেবে একাধারে ৮ বছর দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সহ-সভাপতি হিসেবেও দায়িত্বরত রয়েছেন।

রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মো. মাহফুজ-উল-আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।