শাবিতে ঈদের ছুটি শুরু ২৯ আগস্ট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:১২ এএম, ২৪ আগস্ট ২০১৭
ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি আগামী ২৯ আগস্ট (মঙ্গলবার) থেকে শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

তবে প্রশাসনিক কার্যক্রম আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। বৃহস্পতিবার রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ৮ ও ৯ সেপ্টেম্বর সপ্তাহিক ছুটি থাকায় ১০ সেপ্টেম্বর একাডেমিক কার্যক্রম শুরু হবে।

এদিকে আগামী মঙ্গলবার থেকে ছুটি শুরু হলেও মাঝখানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেক শিক্ষার্থী ইতোমধ্যে ক্যাম্পাস ত্যাগ করতে শুরু করেছেন।

আব্দুল্লাহ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।