কোটা সংস্কার : ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে শিক্ষার্থীরা এ বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় মহাসড়কের ওপর বাঁশ ও কাঠের গুঁড়ি ফেলে তারা ব্যারিকেড তৈরি করে এবং কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কোটা সংস্কারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, অবরোধের ফলে প্রায় চার ঘণ্টা ধরে মহসড়কে যন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই দিকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যাত্রীদের তীব্র বিড়ম্বনায় পড়তে হয়।
বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুজ্জামান ভূইয়া ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছানোয়ার হোসেনের আশ্বাসের প্রেক্ষিতে সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার করে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
হুমায়ূন কবীর/এএম/আরআইপি