ইবিতে হিসাব বিজ্ঞান দিবসে বর্ণাঢ্য র‌্যালি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১০ নভেম্বর ২০২১

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) ক্যাম্পাসে যৌথভাবে র‌্যালির আয়োজন করে বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ।

সকাল সাড়ে ১০টায় ব্যবসায় প্রশাসনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিনের নেতৃত্বে র‌্যালিতে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

jagonews24

র‌্যালিটি বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির কার্যনির্বাহী সদস্য ও বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. জাকির হোসেন র‌্যালিতে অংশ নেন।

উল্লেখ্য, প্রতি বছর ১০ নবেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে প্রথমবার দিবসটি পালন করা হয়। এবছর দেশের আটটি সরকারি বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালিত হচ্ছে। পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে ও তরুণদের এ পেশায় আগ্রহী করে তুলতে দিবসটি বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।