হাবিপ্রবির উত্তীর্ণদের ভর্তি শুরু ২১ ডিসেম্বর


প্রকাশিত: ০৯:০৪ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৫ শিক্ষা বর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ও ডি ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণদের ভর্তি ২১ ডিসেম্বর, বি ও সি ইউনিটের মেধাতালিকায় উর্ত্তীর্ণদের ভর্তি ২২ ডিসেম্বর, ই ও এফ ইউনিটের মেধাতালিকায় উর্ত্তীর্ণদের ভর্তি ২৩ ডিসেম্বর। এ ও ডি ইউনিটের অপেক্ষামান তালিকা হতে ভর্তি ২৪ ডিসেম্বর, বি ও সি ইউনিটের অপেক্ষামান তালিকা হতে ভর্তি ২৮ ডিসেম্বর এবং ই ও এফ ইউনিটের অপেক্ষামান তালিকা হতে ভর্তি ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মেধা তালিকায় ভর্তির জন্য সকল ছাত্র-ছাত্রীদের ভর্তির দিনে সকাল ১১টার মধ্যে পছন্দক্রম ফরম জমা করতে হবে এবং অপেক্ষামান তালিকায় ভর্তির জন্য সকল ছাত্র-ছাত্রীদের পছন্দক্রম ফরমসহ সকাল ১১টার মধ্যে রিপোর্ট করতে হবে। রিপোর্টকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে হতে ইউনিট অনুযায়ী শূন্য আসনে ওই দিনেই ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।