কালীগঞ্জে চাঁদাবাজির সময় তিন সাংবাদিক আটক


প্রকাশিত: ১০:০২ এএম, ০৯ জুন ২০১৬

গাজীপুরের কালীগঞ্জে চাঁদাবাজিবার চেষ্টাকালে তিন ভুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনার বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের দুপুরেই গাজীপুর আদালতে পাঠানো হয়।

তারা হলেন, নরসিংদী সদরের গোড়াদিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউসুফ আলী, ভেলানগর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মজিবুর রহমান প্রধান ও নরসিংদীর মনোহরদী উপজেলার শহীদপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. হারুন-অর-রশিদ।

স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, বুধবার সন্ধ্যায় ওই তিনজন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র দেখতে চায়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে গেলে ওখানকার কতর্ব্যরতদের সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিয়ে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ব্যাপারে বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক বাবলু কাজী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা (নং ১৩) দায়ের করেন। ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
    
কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকদের মধ্যে ইউসুফ সাপ্তাহিক দুর্নীতি কণ্ঠের নরসিংদী জেলা প্রতিনিধি, মজিবুর অনলাইন নিউজপোর্টাল ওয়ার্ল্ড ক্রাইম নিউজের সাব-এডিটর ও হারুন নিজস্ব প্রতিবেদক হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন।
        
আব্দুর রহমান আরমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।