ফতুল্লায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০৯ জুন ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের মরদেহে পচন ধরে যাওয়ায় তার মুখমণ্ডল চেনা যাচ্ছে না। তবে নিহতের বয়স (২৫)। পরনে আছে ফুলপ্যান্ট ও চেকশার্ট।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় পশ্চিম তল্লা রেললাইন সংলগ্ন আব্দুল হাইয়ের পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে ফতুল্লা মডেল থানার এসআই হাবিবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ৮ থেকে ১০ দিন পূর্বে ওই যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। যুবকের মরদেহে পচন ধরেছে। মুখমণ্ডল ঠিক মতো চেনা যায় না। তার বয়স ২৫ বছর হবে। নাম পরিচয় জানার চেষ্টা করছি। পরিচয় পেলে হত্যার রহস্য বের করতে সহজ হবে।

শাহাদাত হোসেন/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।