খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামের একজন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টায় এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব হোসেন লবণচরা থানার আশি‌বিঘা এলাকার বাসিন্দা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, স্থানীয়রা গুলিবিদ্ধ রাকিবকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরিফুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।