কুমিল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার ১০১


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১১ জুন ২০১৬

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১০১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার ১৭ থানা পুলিশ এ অভিযান চালায়।

শনিবার সকাল ১০টায় জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, পুলিশের এ বিশেষ অভিযানে ১০১ জন গ্রেফতারকৃতদের মাঝে বিএনপি-জামায়াত শিবিরের ৯ নেতাকর্মী রয়েছে। তবে এ বিশেষ অভিযানে কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।

১৪ জন গ্রেফতারের মধ্য দিয়ে ১৭ থানার মধ্যে শীর্ষে রয়েছে বুড়িচং থানা। গ্রেফতারকৃতদের আজ দুপুরের মধ্যেই আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

কামাল উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।