সোনারগাঁয়ে বজ্রপাতে ট্রলারচালক নিহত


প্রকাশিত: ০১:০৩ পিএম, ১১ জুন ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর বৈদ্যেরবাজার ট্রলার ঘাট এলাকায় বজ্রপাতে এক ট্রলার চালক নিহত হয়েছেন। নিহত ট্রলার চালকের নাম মো. আনোয়ার হোসেন।

শনিবার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন মেঘনা উপজেলার নলচর গ্রামের সাব মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনা উপজেলার নলচর এলাকা থেকে যাত্রী নিয়ে বৈদ্যোরবাজার ঘাটে শনিবার দুপুরে এসে পৌছায়। পরে যাত্রী নামানো শেষে তিনি ট্রলারে বসে ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত তার ট্রলারে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন লাশটি তার বাড়ি উপজেলার নলচরে নিয়ে যায়।

নলচর গ্রামের ট্রলার চালক সাইদুল ইসলাম জানান, আনোয়ার হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। পরে দেশে এসে ইঞ্জিন চালিত ট্রলার ক্রয় করে মেঘনা নদীতে নিজেই যাত্রী পারাপারের কাজ করে।

শাহাদাত হোসেন/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।