সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের সাবেক আমির গ্রেফতার


প্রকাশিত: ০৮:০০ পিএম, ১১ জুন ২০১৬

পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের সাবেক আমির প্রকৌশলী আব্দুল বাকিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকা থেকে জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে জামাত নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রকৌশলী আব্দুল বাকির বিরুদ্ধে নাশকতাসহ ৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।  
   
মো. শাহাদাত হোসেন/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।