কুমিল্লায় ‘স’ মিল মিস্ত্রীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০২:০৫ পিএম, ১৪ জুন ২০১৬

কুমিল্লায় জামাল হোসেন (৪৮) নামে এক ‘স’ মিল মিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের বাউবন্দ গ্রামের অদূরে জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জামাল ওই উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত আলেক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার সামবকশী এলাকার নিহা ‘স’ মিলে দীর্ঘদিন ধরে হেড মিস্ত্রি হিসেবে কাজ করে আসছিলেন জামাল হোসেন। সোমবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে ওই ‘স’ মিলে যাওয়ার পর রাতে তিনি আর বাড়িতে ফিরেননি। এতে পরিবারের লোকজন ‘স’মিলসহ বিভিন্নস্থানে তাকে খোঁজাখু্ঁজি করতে থাকে।

এক পর্যায়ে মঙ্গলবার কুমিল্লা মহানগরীর বাউবন্দ গ্রামের এক জমিতে মরদেহ পড়ে থাকার খবরে স্বজনরা সেখানে ছুটে গিয়ে মরদেহটি জামাল হোসেনের বলে শনাক্ত করে।

খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত জামালের দুই পরিবারে ৬ মেয়ে ও ৩ ছেলে রয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার এসআই মো. আবদুর রব জানান, নিহতের নাক, কান ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।