বাড়ি থেকে তুলে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৩ এএম, ০১ জুলাই ২০১৬
প্রতীকী ছবি

কুমিল্লায় বাড়ি থেকে তুলে নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার কলেজছাত্রী বাদী হয়ে বৃহস্পতিবার চৌদ্দগ্রাম থানায় দুইজনের নামে মামলা দায়ের করেছেন। পরে পুলিশ ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের সোনাপুর গ্রামে বুধবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। মামলার আসামিরা হলেন, সোনাপুর গ্রামের আবদুর রবের ছেলে শাহ আলম (২৫) ও আবদুল খালেকের ছেলে নাজমুল (২৩)।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা ওই ছাত্রী ঢাকার একটি কলেজে লেখাপড়া করেন। গত মঙ্গলবার তিনি ঢাকা থেকে বাড়ি আসেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী বাড়ির পার্শ্ববর্তী ঘর থেকে নিজের ঘরে ফেরার পথে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে তাকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রী বাদী হয়ে সোনাপুর গ্রামের আবদুর রবের ছেলে শাহ আলম (২৫) ও আবদুল খালেকের ছেলে নাজমুলকে (২৩) আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।