নেত্রকোনায় জামায়াতে যোগ দিলেন কৃষকদল সভাপতি-সম্পাদকসহ ১০ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

নেত্রকোনার মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দিনগত রাতে পৌর শহরের কাজী অফিস মোড় অবস্থিত উপজেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।

এসময় নেত্রকোনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার সদ্য যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। এতে উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

যোগদানকারীরা হলেন, উপজেলার সুয়াইর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক শাকান মিয়া, সদস্য হিরণ মিয়া, নাসির মিয়াসহ ১০ জন।

সোমবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত রাতে সুয়াইর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজকে আরও ২০-৩০ জন যোগদান করবেন। এর আগে কয়েক দফায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। নিয়মিত অনেক দলের নেতাকর্মীরা জামায়াতে যোগদান করছেন।

এইচ এম কামাল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।