স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, ছাত্রদল ৮ নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১১:২৯ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

পাবনা-৪ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় ছাত্রদলের ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, পাবনা জেলা ছাত্রদলের সদস্য মিল্টন সরদার, ঈশ্বরদী সরকারি সাঁড়ামাড়োয়ারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসিব আলী, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহামুদুল ইসলাম শাওন, সহ-সভাপতি ওমর শেখ শান্ত, পৌর ছাত্রদল নেতা শায়েল রায়াত মোহন, নাজমুল হাসান রিশাদ, উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা ইমরান হোসেন সোহাগ, মো. বিটু মোস্তাফিজ। তাদের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট অভিযোগের কারণে ৮ ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ঈশ্বরদীর যুবদলের ৬ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শেখ মহসীন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।