আন্দোলনে পুলিশের তাণ্ডব ষড়যন্ত্রের আভাস: মঞ্জু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:১১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আমার বাংলাদেশ পার্টি (এবি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের ওপর পুলিশের যে তান্ডব, তা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস। সেখানে নিরীহ ছাত্র-জনতার উপর যে ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে তার ধিক্কার জানাই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর সমর্থনে শিবিরের সাইকেল র‌্যালিতে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উচিত ছিলো সহনশীল হওয়া। পুলিশের মধ্যে যে ধরনের আচরণ গত ক্ষোভ ও হিংসাত্মক মনোভাব দেখা গেছে তা দেখে মনে হচ্ছে এ ঘটনা উদ্যেশ্যমূলক ঘটনো হয়েছে।

এ ঘটনার পেছনে একটা রহস্যও থাকতে পারে। সারা দেশে নির্বাচনকে সামনে রেখে একটা বার্তাও দেওয়ার চেষ্টা হতে পারে। আমাদের প্রশাসন, পুলিশ একদিকে ঝুঁকে পড়ছে-এ ধরনের আচরণ তাদের মধ্যে প্রকাশ পেয়েছে।

মঞ্জু বলেন, তরুণরাই রাষ্ট্র বদলাবে। তরুণরাই নতুন একটা দেশ গড়ে তুলবে। তরুণরা পুরোনো গ্লানি মুছে দিয়ে যত কঠিনে হোক, যত সংগ্রাম মুখর হোক, তারুণ্যের জন্য লড়াই করবে। তরুণরা আজাদীর লড়াই করবে।

শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চাকসু জিএস সাঈদ বিন হাবীব ও কুমিল্লার বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম।

এসময় জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, শিবিরের সাবেক শহর সভাপতি তারেক মাহমুদ ও মইনুল ইসলাম জুবায়ের উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।