সিরাজগঞ্জে সরকারি জমি দখল করে নির্মিত আ’লীগের কার্যালয় উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:১২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জের এনায়েতপুর সরকারি (খাস) জমি দখল করে উপজেলা আওয়ামী লীগের দখলে নেওয়া কার্যালয় উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এনায়েতপুর কাপড়ের হাট এলাকায় অভিযান চালিয়ে এ উচ্ছেদ করা হয়।

চৌহালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আওয়ামী লীগের দলীয় ওই কার্যালয়টি দীর্ঘদিন ধরে কাপড়ের হাটের খাস জমিতে নির্মাণ করা হয়েছিল। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেটা ভেকু মেশিন দিয়ে উচ্ছেদ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, তাঁত শিল্পসমৃদ্ধ এলাকা হিসেবে শাড়ি লুঙ্গি বিক্রির জন্য ৩১ একর জমির ওপর এনায়েতপুর কাপড়ের হাট নির্মাণ করেন চারদলীয় ঐক্য জোটের তৎকালীন সংসদ সদস্য মেজর (অব.) মঞ্জুর কাদের। পরে ২০১০ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল হাটের এক একর জমি দখল করে অবৈধভাবে এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করেন। কিন্তু ৫ আগস্টের পর হাট ইজারাদার হাটের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসনের নিকট একটি আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এম এ মালেক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।