রাজশাহীতে ১২ পেট্রোল বোমা ও ১৫ ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব-৫।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে চন্দ্রীমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, উদ্ধার পেট্রোল বোমা ও ককটেলগুলো চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে বাধাগ্রস্ত করা বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুত করে রাখা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।

সাখাওয়াত হোসেন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।