নিরাপত্তার চাদরে আবৃত নারায়ণগঞ্জ: জেলা রিটার্নিং কর্মকর্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির

নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবার তিনগুণ নিরাপত্তা বাহিনীর বলয় গড়া হয়েছে। র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং আনসার প্রত্যেকেরই প্রত্যেকটি আসনে দুটি করে স্ট্রাইকিং ফোর্স আছে। সবমিলিয়ে ১০-১২টি স্ট্রাইকিং ফোর্স প্রতিটি উপজেলা কাজ করবে। চর অঞ্চলে কোস্টগার্ড এবং নৌ পুলিশের ফোর্স রয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনি সরঞ্জাম সরবরাহে তদারকিকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক রায়হান কবির আরও বলেন, ‌‘আমাদের ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন। ভোটকেন্দ্রের বাইরেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো নারায়ণগঞ্জ জেলা নিরাপত্তার চাদরে আবৃত্ত করা হয়েছে। আমাদের ঝুঁকিপূর্ণ বলে কোনো কথা নেই। আমরা ৭৯৭টি সেন্টার (কেন্দ্র) নিয়েই সচেতন। তারপরও অতি গুরুত্বপূর্ণ ৪৫১টি সেন্টারে পুলিশের বডি ক্যামেরা থাকবে। সেগুলোতে বাড়তি পুলিশ সদস্য থাকবে।’

রিটার্নিং কর্মকর্তা বলেন, পুরো জেলাতেই প্রচুর পরিমাণে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। যাতে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।