বাগেরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:৪২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকের এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে কারণ নিয়ে উভয় দলই পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

জামায়াতের অভিযোগ, ধানের শীষের নেতাকর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণ করতে বেরিয়েছিল। খবর পেয়ে স্থানীয় জামায়াত কর্মীরা সেখানে গেলে তাদের ওপর হামলা করে তারা। এতে জামায়াতের অন্তত ৬ জন আহত হয়েছেন।

তবে বিএনপির অভিযোগ, জামায়াতের লোকজন টাকা ও লিফলেট নিয়ে ঢুকেছিল। তখন এক কথা দুই কথায় গন্ডগোল হয়। এতে বিএনপির দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন, জামায়াতকর্মী তুহিন শেখ, হাবিবুর রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, মো. হাসিবুল ও আলী মল্লিক এবং বিএনপির ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নাহিদ ফরাজী/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।