কুমিল্লায় নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা


প্রকাশিত: ০২:৫১ এএম, ০৯ জুলাই ২০১৬

কুমিল্লায় আবুল বাশার নামের এক নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার শামবকসী (বল্লবপুর) এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বল্লবপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে আবুল বাশার (৩০) একই এলাকার ইসলামিয়া ব্রিক্সে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও তিনি নিজের কর্মস্থলে যান। শনিবার ভোরে ওই ইট ভাটার অফিস থেকে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।  

সদর দক্ষিণ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নকুল বিশ্বাস জানান, এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।

মো. কামাল উদ্দিন/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।