দিনাজপুরে সুষ্ঠু ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর জেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে এখন কেন্দ্রগুলোতে ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে।

দিনাজপুর জেলায় মোট ৮৪৪টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দিনাজপুর সদর উপজেলায় মোট ১৩০টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ধৈর্যসহকারে ভোট দিতে দেখা যায়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে গণনা কার্যক্রম শুরু হয়েছে। গণনা শেষে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হবে।

এএমএইচএম/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।