চাঁপাইনবাবগঞ্জ

মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, ভেতরে আরও বোমা থাকতে পারে: রেঞ্জ ডিআইজি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে হাতবোমা বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাজাহান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

এর আগে শনিবার রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিআইজি মো. শাজাহান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, বাড়ির ভেতরে আরও হাতবোমা থাকতে পারে। বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করবে। যেহেতু মরদেহের কাছাকাছি যাওয়া যাচ্ছে না। তাই তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে জানা গেছে। এসময় আরও তিনজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন। বিস্ফোরণের কারণ ও এর পেছনে কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।

সোহান মাহমুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।