মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন কিশোরগঞ্জের শরীফুল আলম
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মো. শরীফুল আলম তার ফেসবুক আইডিতে ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তিনি।
বিএনপি সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ মঙ্গলবার বিকেল ৪ টায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে পঞ্চমবার বিএনপির প্রার্থী হয়ে মো. শরীফুল আলম বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের মুকুট পড়লেন। এবারের জাতীয় ও গণভোট নির্বাচনে ধানের শীষ মার্কায় তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের রিকশা মার্কা প্রার্থী আতাউল্লাহ আমিন ভোট পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।
রাজীবুল হাসান/এনএইচআর/জেআইএম