সিলেট আইনজীবী সমিতির সভাপতি ইয়াহইয়া-সম্পাদক জোবায়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ১২:২০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
গোলাম ইয়াহইয়া চৌধুরী ও জুবায়ের বখত জুবের

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল)। তিনি পেয়েছেন ৫৭৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জুবায়ের বখত জুবের।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে পরদিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার ছয়ফুল আলম ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে এক হাজার ৬৬৫ জন ভোটারের মধ্যে এক হাজার ৩৩৪ জন ভোট দেন।

নির্বাচনে সভাপতি পদসহ সাতটিতে বিএনপিপন্থি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে আওয়ামী লীগ ও তিনটিতে জামায়াতপন্থি আইনজীবীরা জয়লাভ করেছেন। ২৪টির মধ্যে চারটি পদে বিজয়ীদের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সিনিয়র সহসভাপতি (আ.লীগ) পান্না লাল দাশ ৪৩৮ ভোট, সহসভাপতি (আওয়ামী লীগ) আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে (বিএনপি) আব্দুল মুকিত (অপি) ৩১৩, যুগ্ম সম্পাদক-২ (বিএনপি) হেদায়েত হোসেন তানবীর ৪৮৮, ক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক (জামায়াত) মঈনুল ইসলাম ৫৮১, সহ-ক্রীড়া ও সমাজসেবা (আওয়ামী লীগ) দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯, লাইব্রেরি সম্পাদক (আওয়ামী লীগ) ঝুমকি পুরকায়স্থ ৬৭৮, প্রধান নির্বাচন কমিশনার (জামায়াত) সৈয়দ ফেরদৌস আহমদ ৭২৮ ভোট, সহকারী নির্বাচন কশিনার আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ও নাজমুল ইসলাম ৫৭৮ ভোট, মহিলাবিষয়ক সম্পাদক (আওয়ামী লীগ) সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২, সৈয়দা হেলেন বেগম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহসম্পাদক (বিএনপি) জাহিদুল হক জাবেদ ৯২০, একই পদে (বিএনপি) ওয়ায়েছ কুরুনী উজ্জ্বল ৬৯৪ ভোট ও জিয়াউল হক মোস্তাক ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সাতটি সদস্য পদে চার জন আওয়ামী লীগ, দুজন বিএনপি ও একজন জামায়াতপন্থি আইনজীবী বিজয়ী হয়েছেন।

তারা হলেন- ইরফানুজ্জামান, আতিকুর রহমান, এএসএম আব্দুল গফুর, আনোয়ার হোসেন, এ কে এম ফখরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও ওবায়দুর রহমান।

আহমেদ জামিল/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।