মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সিলেটের মুক্তাদীর-আরিফুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
খন্দকার আব্দুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরী

নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন সিলেটের খন্দকার আব্দুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরী। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী হিসেব শপথ নিয়ে ডাক পাওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেছেন।

সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চেয়েছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেনো দিতে পারি।

অন্যদিকে সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, আমাকে ফোন করা হয়েছে। বর্তমানে আমি শপথ গ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছি।

তিনি বলেন,‘দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সবার দোয়া চাই।

খন্দকার আব্দুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরী– দুজনেই এবার প্রথমাবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আহমেদ জামিল/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।