ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

যানবাহনের বাড়তি চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় ধরে মানুষজন একই স্থানে আটকে রয়েছে বলে জানা গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টার পর থেকে এমন যানজট লক্ষ্য কার যায়।

দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মৌচাক হতে মদনপুর পর্যন্তের প্রায় ৭ কিলোমিটারে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যার ফলে যাতায়াতকারী যাত্রী এবং পরিবহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

কুমিল্লা যাচ্ছেন শাহজালাল মিয়া বলেন, গাড়িতে উঠার পর শিমরাইল বাসস্ট্যান্ডের সামনেই প্রায় ৩০ মিনিট ধরে আটকে রয়েছেন। মাত্র দেড় ঘণ্টার পথে যানজটের কারণে কয় ঘণ্টা লাগবে তা দুশ্চিন্তায় পড়েছেন।

আঞ্চলিক বাসের দুজন চালক জানান, সড়কে তুলনামূলক গাড়ির বেশি চাপ রয়েছে এবং মদনপুরের এশিয়ান হাইওয়েতে যানজট থাকায় এ যানজট সৃষ্টি হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর বলেন, গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজট সৃষ্টি হয়েছে। মূলত মদনপুর হয়ে যাওয়া এশিয়ান হাইওয়ের সড়কের সংস্কার কাজ চলমান থাকা ওই সড়ক দিয়ে ধীর গতিতে গাড়ি পারাপারে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।

মো. আকাশ/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।