শেরপুর সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ১২:৪০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ এ তথ্য জানান।

বিজিবি সূত্র জানায়, শেরপুরের ঝিনাইগাতীর হলদীগ্রাম দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় পণ্য ওষুধ পাচারের চেষ্টা করে। বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় টেপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা পাহাড়ে পালিয়ে যায়। আর জব্দকৃত এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ বলেন, ৩৯ বিজিবি সীমান্ত রক্ষা ও যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

মো. নাঈম ইসলাম/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।