কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রকাশিত: ১২:১৪ পিএম, ১০ জুলাই ২০১৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আমান উল্লাহ (৫০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজির চালকসহ আরো তিনজন।

কুমিল্লা-নোয়াখালী সড়কের সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার সংলগ্ন এলাকায় রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমান উল্লাহ লাকসাম উপজেলার শিকারীপাড়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইব্রাহীম খলিল।

কামাল উদ্দিন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।