ঠাকুরগাঁও জামায়াত আমিরের কাছ থেকে উদ্ধার ৭৪ লাখ টাকা আদালতে জমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের আগের দিন সৈয়দপুর বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের ৭৪ লাখ টাকা, দুটি মোবাইল সেট এবং কাপড় আদালতে জমা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১১ ফেব্রুয়ারি ঢাকা থেকে ইউএস বাংলা বিমানে সৈয়দপুরে অবতরণের সময় নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে বেলাল উদ্দিন প্রধানের কাছে অস্বাভাবিক পরিমাণ নগদ পাওয়া যায়। তার ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় যৌথবাহিনী তাকে আটক করে। আটকের পর বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। ওইদিন রাতে তাকে ছেড়ে দেওয়া হলেও উদ্ধার হওয়া অর্থ ও মালামাল ট্রেজারি চালান মূলে আদালতে জমা দেওয়া হয়েছে।

আমিরুল হক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।