চাঁপাইনবাবগঞ্জে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেন উদ্ধার শেষে প্রায় ৯ ঘণ্টা পর নাচোল–গোমস্তাপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় তেলবাহী উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

আমনুরা রেলওয়ে স্টেশনের মাস্টার হাসিবুল ইসলাম জানান, ভোর ৬টার দিকে আমনুরা বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির ৩০টি তেলবাহী ওয়াগনের মধ্যে চারটি লাইনচ্যুত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর বগিগুলো উদ্ধার করা হয়েছে। বিকেল ৩টা থেকে নাচোল–গোমস্তাপুর উপজেলার সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে ভোর ৬টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হলে বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চালানো হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা নিরবচ্ছিন্নভাবে কাজ করেন।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।