বোরকা পরে ক্রেতার সাজে বাজারে ম্যাজিস্ট্রেট, বেশি দাম রাখায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে মাদারীপুরের শিবচর বাজারে অভিযান পরিচালনা করেছেন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালিয়ে ৭টি দোকানে জরিমানা করা হয়।

বোরকা পরে ক্রেতার সাজে বাজারে ম্যাজিস্ট্রেট, বেশি দাম রাখায় জরিমানা

জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বোরকা পরে ক্রেতা সেজে বাজার ঘুরে দ্রব্যমূল্য যাচাই করেন। অনিয়মের সত্যতা পাওয়ায় পরে অভিযান পরিচালনা করেন। অভিযানে দাম বেশি রাখা, ওজনে কম দেওয়ায় মাছ, মাংস, ফল, মুদিসহ ৭টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি। পরে অভিযান পরিচালনা করি। অভিযানে কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।