২১ লাখ টাকার হেরোইনসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ময়মনসিংহে অভিযান চালিয়ে মো. হেলাল উদ্দিন (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ২১ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার দিনগত রাত আড়াইটার দিকে নগরীর সানকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. হেলাল উদ্দিন একই এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, হেলাল দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করতেন। তার সম্পর্কে তথ্য পেয়ে নগরীর সানকিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে ২১ লাখ টাকার মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, হেলাল মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।