সোনারগাঁয়ে অবৈধভাবে ছাপা বই-৩ মেশিন জব্দ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে বই ছাপানোর কারখানায় অভিযান চালিয়ে মেশিন ও বিপুলসংখ্যক বই উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় উপজেলার কাঁচপুর বেহাকৈর এ অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাঁচপুরের একটি কারখানায় একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণির লেকচার এবং পাঞ্জেরি প্রকাশনী নামের গাইড বই বিনা অনুমতিতে ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছিলেন। এতে সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে। গোপন সংবাদের মাধ্যমে গতরাতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অবৈধভাবে ছাপানো ৪ হাজার ৫৬ পিস বই, ২শ’ বান্ডিল লুস বই, ১টি পেপার কাটিং মেশিন, ১টি ইটাইপিং মেশিন এবং ১টি বাইন্ডিং মেশিনের মতো মেশিন উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানকালে কারখানায় কর্মরতরা কয়েকজন শ্রমিককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, অবৈধভাবে ছাপাখানা থেকে বইসহ ৩টি মেশিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় কপিরাইট আইনে মামলা হয়েছে।

মো. আকাশ/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।