চাঁপাইনবাবগঞ্জে ১ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:২২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মৃত ইউনুস বিশ্বাসের ছেলে আব্দুস সাত্তার টুনু ও মো. রফিকুল ইসলাম।

স্থানীয়রা বলেন, মঙ্গলবার রাত প্রায় ৩টার দিকে পৌরসভার আনসার ক্যাম্প সংলগ্ন বেলেপুকুর মহল্লার বাসিন্দা আব্দুস সাত্তার টুনু বার্ধক্যজনিত কারণে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর শোকের মধ্যেই ভোর ৪টার দিকে আলিনগর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম চোর ধরতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, চোর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোহান মাহমুদ/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।