রাতারাতি মুখ উজ্জ্বল করার ঘরোয়া পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত

ছুটির দিনে বন্ধু-বান্ধবের সঙ্গে বেড়ানোর পরিকল্পনা আছে, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে মুখের ক্লান্তি, রোদে পোড়া বা কালচে দাগ চোখে পড়ে মন খারাপ করে? দীর্ঘ দিনের ধকল ও রাতভর কাজের ছাপ ত্বকের জেল্লা খেয়ে ফেলেছে? তাড়াহুড়োর মধ্যে স্পা বা বিউটি সেশনে যাওয়ার সময় নেই? এমন পরিস্থিতিতে ঘরে বসেই তৈরি করা ফেসপ্যাকের মাধ্যমে ত্বককে ফিরিয়ে আনা যায় প্রাণবন্ত ও উজ্জ্বল।

তিসির জেল ও ভিটামিন সি

তিসির বীজ গরম পানিতে ফুটিয়ে জেলের মতো ঘন পদার্থ তৈরি করুন। এবার ১ টেবিল চামচ অলিভ অয়েল ও ১টি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। ফেসওয়াশ বা স্ক্রাব করার পরে মুখে মাখুন। হালকা করে ২–৩ মিনিট ম্যাসাজ করুন। এটি একবার ব্যবহারের পরই কালচে দাগ কমে যাবে, রুক্ষ ত্বক হবে কোমল। বিশেষ করে রুক্ষ বা বয়সের ছাপ পড়া ত্বকের জন্য এটি খুব কার্যকর।

আরও পড়ুন: 

ডিমের সাদা অংশ ও কাঠবাদামের তেল

ডিমের সাদা অংশ আলাদা করুন এবং ১ টেবিল চামচ কাঠবাদামের তেলের সঙ্গে মিশান। পরিষ্কার ত্বকে ফেসপ্যাকটি লাগিয়ে ২ মিনিট হালকা ম্যাসাজ করুন। এরপর শুকোতে দিন। শুকিয়ে গেলে মুখ শুধু পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে ত্বক হবে মসৃণ ও সজীব। বয়সের ছাপ বা কুঁচকে যাওয়া ত্বকের জন্য এটি বিশেষভাবে উপকারী।

নিম ও মুলতানি মাটি

যদি ত্বক তৈলাক্ত হয় বা ব্রণ থাকে, নিমপাতা পানিতে ফুটিয়ে ছেঁকে নিন। সেই পানিতে মুলতানি মাটি মিশিয়ে নিন। চাইলে রোদে পেড়া ত্বকের জন্য নিম পানির পরিবর্তে গোলাপ জল ব্যবহার করা যায়। এটি ভালোভাবে মুখে লাগিয়ে শুকাতে দিন। এতে ত্বক থাকবে তাজা, পরিষ্কার ও কোমল।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।