ভৈরবে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ভৈরব বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ভৈরব বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে আম্মাজান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, ভেনিস বাংলা রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং আলমগীর হোটেলকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় এক মুদি দোকানিকেও ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এএইচএম আজিমুল হক জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যবহৃত থাকবে বলে তিনি জানান।

রাজীবুল হাসান/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।