খুলনায় প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা
খুলনায় প্রকাশ্যে গুলি করে শেখ সোহেল (৪৫) নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মহানগরীর খানজাহান আলী থানার আফিল গেট এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুজন হেলমেট পরিহিত যুবককে একটি নীল রঙের মোটরসাইকেলে এলাকায় কয়েকবার ঘোরাঘুরি করতে দেখা যায়। বিকেল ৩টার দিকে ওই দুই ব্যক্তি আফিল গেট এলাকায় এসে সোহেল শেখকে মাথায় গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। এসময় ঘটনাস্থলে মারা যান সোহেল। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম বলেন, অপরাধীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে এবং মূল ঘটনা বের করতে তদন্ত চলছে।
আরিফুর রহমান/আরএইচ/এএসএম