শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রাম পুলিশের মৃত্যু

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১১:৩৯ এএম, ০২ মার্চ ২০২৬

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোবিন্দ দাস (৪৯) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।

রোববার (১ মার্চ) রাতে নিজ বাড়ির পাশে কাজে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শার্শ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গোবিন্দ দাস উপজেলা সদরের মৃত পঞ্চারাম দাসের ছেলে ও সদর ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. জামাল হোসেন/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।