বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি করা মাছ আটক

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০৩ মার্চ ২০২৬

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানি করা রুই মাছের একটি চালান আটক করেছে কাস্টমস।

সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে মাছের চালানটি আটক করা হয়। পরে মঙ্গলবার (৩ মার্চ) বিকালে আটক মাছের চালানটি নিলামে বিক্রি করা হয়।

মাছের আমদানিকারক ঢাকার সাজ্জাত এন্টার প্রাইজ এবং বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের চেষ্টা করছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আলেয়া এন্টারপ্রাইজ।

এর আগে গত ১৩ জানুয়ারি মিথ্যা ঘোষণার আমদানি করা পাঁচ হাজার ৯৪৩ কেজি ইলিশের একটি অবৈধ চালান আটক করা হয়েছিল।

সূত্র জানায়, এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর শুল্ক ফাঁকির কারণে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এক হাজার ১৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। এছাড়াও বিনা এন্ট্রিতে একটি সিন্ডিকেট কোটি কোটি টাকার মালামাল শুল্ক না দিয়েই নিয়ে যাচ্ছে।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, একটি সিঅ্যান্ডএফ এজেন্ট সামুদ্রিক মাছ ঘোষণা দিয়ে রুই মাছ আমদানি করেছে। পরে মাছবাহী ট্রাকে অভিযান চালিয়ে ১০ প্যাকেজে ৬০০ কেজি রুই মাছ জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকিবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।