নীলফামারীতে বৃদ্ধাশ্রমে ইফতার করলেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৪ মার্চ ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাশ্রমে থাকা বাবা-মায়েদের সঙ্গে ইফতার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া। এ সময় তাদের সুখ-দুঃখের কথা শোনেন তিনি।

বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের নিরাপদ বৃদ্ধাশ্রমের গেলে আবেগ আপ্লুত হন বৃদ্ধ বাবা-মা। তাদের জন্য খেজুর, ফলমূল, ছোলা, বেগুনি, পেঁয়াজু, জিলাপি ও শরবতসহ বিভিন্ন ইফতার সামগ্রী নিয়ে উপস্থিত হন ইউএনও।

ইফতার পেয়ে বৃদ্ধ হাসান আলী বলেন, আমরা বৃদ্ধাশ্রমে দীর্ঘদিন ধরে আছি এখানে খুব ভালো খাবার খাওয়ার সুযোগ হয় না। আজকে ইফতার নিয়ে এসেছে আমরা খুব আনন্দিত।

মোকলেছুর রহমান বলেন, পরিবার আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে এখানে কষ্টে দিন কাটে। আমাদের তেমন কেউ খোঁজ খবর নেয় না। আজকে ভালো ইফতার পেয়েছি।

নীলফামারীতে বৃদ্ধাশ্রমে ইফতার করলেন ইউএনও

বৃদ্ধ আনোয়ার হোসেন বলেন, আমি পরিবার থেকে একজন নিপীড়ন মানুষ, বৃদ্ধাশ্রমে পাঁচ মাস ধরে আছি। ইতোপূর্বে পরিবার থেকে কেউ খোঁজ খবর নেয়নি। আজকে মমতা মা আমাদের ভালো ইফতার দিয়েছেন। আল্লাহ যেন তার ভালো করেন।

নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজিউর রহমান সাজু জানান, নিজের উদ্যোগে বৃদ্ধাশ্রম গড়ে তুলেছি। আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি এখানে যারা বসবাস করে তাদের ভালো রাখতে। এলাকাসহ বিভিন্ন জায়গা থেকে অসহায় ছিন্নমূল মানুষেরা এখানে থাকে। আজকে ইউএনও মহোদয় এসে বৃদ্ধদের মাঝে ইফতার বিতরণ করেছেন এটা আমাদের জন্য খুশির।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, আমি এর আগেও বৃদ্ধাশ্রমে এসেছিলাম অসহায় বৃদ্ধ বাবা মায়েদের পাশে দাঁড়িয়েছি। আজকে তাদের সঙ্গে ইফতার করার জন্য ইফতার নিয়ে এখানে এসেছি। আমি সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করবো।

আমিরুল হক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।